আশাশুনিতে সিপিবির জনসচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত

21

আশাশুনি প্রতিনিধি : আশাশুনি উপজেলার শ্রীউলায় ঘূর্ণিঝড় ‘ইয়াশ’ মোকাবেলায় জনসচেনতামূলক মোটরসাইকেল মহড়া অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি (সিপিবি) এর আয়োজনে ইউনিয়নের বিভিন্ন গ্রামে মোটরসাইকেল শোডাউনের মাধ্যমে এ মহড়া অনুষ্ঠিত হয়।

জনসচেনতামূলক মোটরসাইকেল মহড়ায় উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, শ্রীউলা ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল, ইউপি সদস্য ইয়াছিন আলি, জিএম জালালউদ্দীন, সিপিবির উপজেলা টিম লিডার আব্দুল জলিল, ইউনিয়ন সিপিবির সভাপতি আবু হাসানসহ স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। এসময় ঘূর্নিঝড় ‘ইয়াশ’ (যশ) মোকাবেলায় শ্রীউলা ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলের মানুষকে সাইক্লোন সেল্টারসহ নিরাপদ স্থানে আশ্রয় নেওয়াসহ ঘূর্নিঝড় মোকাবেলায় করণীয় বিষয়সমূহ প্রচার করা হয়।