আশাশুনিতে সাংবাদিকের মায়ের দাফন সম্পন্ন

19

আশাশুনি প্রতিনিধি : আশাশুনি রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান ও দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকার (ভারপ্রাপ্ত) সম্পাদক রবিউল ইসলাম তোতা এর মাতা আছিয়া খাতুন (৭২) এর দাফন সম্পন্ন হয়েছে।


বুধবার বাদ জোহর নৈকাটি ফুটবল মাঠে মরহুমার নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। উপজেলার বুধহাটা ইউনিয়নের পাইথালী গ্রামের আলহাজ্ব আবুল কাশেম মোড়লের স্ত্রী আছিয়া খাতুন মঙ্গলবার দিবাগত রাত ৮টার দিকে স্ট্রোকজনিত কারণে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে এ্যাম্বুলেন্স যোগে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টা ২০ মিনিটে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি..রাজিউন)।


মৃত্যুকালে তিনি স্বামী, ৪ পুত্র ও ২ কন্যা সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বুধবার বাদ জোহর নৈকাটি ফুটবল মাঠে মরহুমার নামাজে জানাজায় ইমামতি করেন শিক্ষক মাওলানা আব্দুল হান্নান।

এসময় আশাশুনি উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শম্ভুজিত মন্ডল, উপজেলা শ্রমিকলীগের সভাপতি ঢালী মোঃ সামছুল আলম, আওয়ামীলীগ নেতা দীপঙ্কর বাছাড় দীপু, কুঁন্দুড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফুল ইসলাম, আশাশুনি প্রেসক্লাবের নবনির্বাচিত কোষাধ্যাক্ষ এম এম নুর আলম, সদস্য শেখ বাদশা, মইনুল ইসলাম, আশাশুনি রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক বিএম আলাউদ্দীনসহ সাংবাদিকবৃন্দ, শিক্ষকবৃন্দ, জনপ্রতিনিধিবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও ব্যবসায়ীবৃন্দ মরহুমের পরিবারকে সমবেদনা জানাতে ছুটে আসেন ও জানাজার নামাজে উপস্থিত ছিলেন।