আশাশুনি প্রতিনিধি \ আশাশুনি উপজেলার দরগাহপুর ইউনিয়নের খরিয়াটি কিরাতুল কুরআন হাফিজীয়া কওমিয়া মাদ্রাসার ছাত্রদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজার সহযোগিতায় ঐ মাদ্রাসার ২০জন ছাত্রদের মাঝে এ কম্বল বিতরণ করা হয়। দরগাহপুর ইউপির চেয়ারম্যান প্রার্থী আওছাফুর রহমানের সার্বিক ব্যবস্থাপনায় কম্বল বিতরণকালে এসময় ঐ মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা আব্দুস সবুরসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


