আশাশুনি প্রতিনিধি : আশাশুনিতে কঠোর লকডাউন বাস্তবায়নে সরকারি নির্দেশনা অমান্য করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১টি মামলায় এক ব্যবসায়ীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার সকালে জেলা ম্যাজিস্ট্রেট এর নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহীন সুলতানা এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে উপজেলার বুধহাটা বাজারের মিনিস্টার শো-রুম এর সাইদুল ইসলামকে সরকারি নির্দেশনা অমান্য করার অপরাধে ২ হাজার টাকা জরিমানা করেন।
এসময় তিনি সকলকে সরকারী নির্দেশনা মেনে চলা, জরুরী প্রয়োজনে বাড়ির বাইরে গেলে সামাজিক দূরত্ব বজায় রাখা ও স্বাস্থবিধি অনুসরণ করে মুখে মাস্ক পরিধান করতে নির্দেশনা প্রদান করেন।


