আশাশুনি প্রতিনিধি : আশাশুনিতে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে। শনিবার সকালে আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ সুদেষ্ণা সরকাররের সভাপতিত্বে এসময় সহকারী কমিশনার ভূমি শাহীন সুলতানাসহ নার্স, স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও সিএইচসিপিবৃন্দ উপস্থিত ছিলেন।
“ডায়াবেটিস সেবায়, পার্থক্য আনতে পারেন নার্সরাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন, সহকারী স্বাস্থ্য পরিদর্শক (ভারপ্রাপ্ত) মোক্তারুজ্জামান স্বপন।


