আশাশুনিতে কালী পূজা পরিদর্শন করলেন চেয়ারম্যান পদপ্রার্থী ঢালী মো. সামছুল আলম

112
আসন্ন আশাশুনি সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ঢালী মো. সামছুল আলম সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় কালী পূজা পরিদর্শনে বক্তব্য প্রদানের সময়। ছবি - লাল সবুজের কথা।

নিজস্ব প্রতিনিধি : জাতীয় শ্রমিকলীগ সাতক্ষীরা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক, আশাশুনি উপজেলা শ্রমিকলীগের সভাপতি এবং আসন্ন আশাশুনি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ঢালী মো. সামছুল আলম ২১টি শ্যামা কালী পূজা পরিদর্শন করেছেন। এসময় ব্যক্তিগত তহবিল থেকে ঢালী মো. সামছুল আলম বরাবরের মতন আর্থিক সহযোগিতা প্রদান করেন।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ঢালী মো. সামছুল আলম ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক সহযোগিতা প্রদান করছেন। ছবি - লাল সবুজের কথা।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ঢালী মো. সামছুল আলম ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক সহযোগিতা প্রদান করছেন। ছবি – লাল সবুজের কথা।

আশাশুনি সদর ইউনিয়নের গত ১৪ এবং ১৫ নভেম্বর দুই দিনে আশাশুনি গাছতলা, আশাশুনি দয়ারঘাট, আশাশুনি জেলেখালি, আশাশুনি পালপাড়া, আশাশুনি সোদকনা, আশাশুনি কোদন্ডা, আশাশুনি শব্দালপুর ও কোদন্ডা, আশাশুনি হাড়িভাঙ্গা, আশাশুনি উত্তর বলাবাড়ীয়া, আশাশুনি বলাবাড়ীয়া সরদার বাড়ি, আশাশুনি বলাবাড়ীয়া সানাবাড়ী, আশাশুনি বলাবাড়ীয়া অবনী মন্ডলের বাড়ি, আশাশুনি বলাবাড়িয়া সুকুমার মন্ডলের বাড়ি, আশাশুনি বলাবাড়িয়া বঙ্কিম চন্দ্র মন্ডলের বাড়ি, আশাশুনি খাশেরাবাদ সাবেক সরদার বাড়ি বর্তমান সরকার বাড়ি, আশাশুনি খাসেরাবাদ পশ্চিম পাড়া কালী মন্দির, আশাশুনি ডাসেরআটি কালী মন্দির পূজামণ্ডপে পরিচালনা কমিটি ভক্তবৃন্দ এবং সুধীবৃন্দের সাথে অত্যন্ত আন্তরিক পরিবেশে পরিদর্শন ও নির্বাচনী মতবিনিময় করেন।

এসময় সফরসঙ্গী হিসাবে উপস্থিত ছিলেন, আশাশুনি উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগসহ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীবৃন্দ।

বিগত দিনের ন্যায় সবসময়ই জনগনের পাশে থেকে সর্বোচ্চ সহযোগিতা প্রদানের চেষ্টা করেছেন ঢালী মো. সামছুল আলম। ছবি - লাল সবুজের কথা
বিগত দিনের ন্যায় সবসময়ই জনগনের পাশে থেকে সর্বোচ্চ সহযোগিতা প্রদানের চেষ্টা করেছেন ঢালী মো. সামছুল আলম। ছবি – লাল সবুজের কথা

পরিদর্শনকালে চেয়ারম্যান পদপ্রার্থী ঢালী মো. সামছুল আলম বলেন, আমি সবসময়ই জনগনের সেবক হয়ে বেঁচে থাকতে চাই। বিগত দিনে আমি সবসময় জনগনের পাশে থেকেছি এবং ভবিষ্যতেও থাকবো। সবার সুখে- দুঃখে যে যখন ডেকেছেন তখনই সাড়া দিয়ে পাশে থেকেছি। তাই সবার কাছে নিজের জন্য দোয়া ও আর্শিবাদ চাই।