আশাশুনিতে উন্নয়ন সংস্থার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

132

নিজস্ব প্রতিনিধি : আশাশুনিতে সমৃদ্ধি কর্মসূচির বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষা সহায়তায় আলোকিত এবং মানবকেন্দ্রীক সমৃদ্ধি সমৃদ্ধি কর্মসূচির আওতায় আশাশুনি ইউনিয়নে উন্নয়নে যুব সমাজ, শিক্ষা সহায়তা কার্যক্রমে অন্তর্ভূক্ত অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দের অংশগ্রহণে “সমৃদ্ধি কর্মসূচির ” আশাশুনি ইউনিয়ন পর্যায়ে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ফুটবল খেলা, বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রম এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতি অনুষ্ঠানের পরে বিকালে ফুটবল খেলায় আশাশুনি ফুটবল একাদশ সোদকনা ফুটবল একাদশকে ২-০ গোলে পরাজিত করে।

পল্লী কর্ম-সহায়ক ফাউণ্ডেশন (পিকেএসএফ)-এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় বে-সরকারি সংস্থা উন্নয়নএর বাস্তবায়নে বুধবার (৩০ মার্চ) দিনব্যাপী আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার মো. ইয়ানুর রহমান।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, আশাশুনি সদরের ইউপি চেয়ারম্যান এস.এম হোসেনুজ্জামান হোসেন।

আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডাল আব্দুল হানান, আশাশুনি সরকারি কলেজের প্রভাষক মো. জাহিদুল ইসলাম, আশাশুনি উপজেলা শ্রমিকলীগের সভাপতি ঢালী মো. সামছুল আলম, আশাশুনি উপজেলা প্রেসক্লাবের সভাপতি আহসান হাবিব, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আকাশ হোসেন, বর্ণ টিভির আরিফুল ইসলাম, আশাশুনি সদরের ইউপি সদস্য তারক মন্ডল, উন্নয়ন সংস্থার আশাশুনি শাখা ব্যবস্থাপক শাহরিয়ার হোসেন, স্বাস্থ্য কর্মকর্তা ইকবাল কবির।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আশাশুনি সমৃদ্ধি কর্মসূচির ইউনিয়ন সমন্বয়কারী এস এম আব্দুর রহমান।

সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, সমাজ উন্নয়ন কর্মকর্তা মো. জাবের হোসেন।