নিজস্ব প্রতিনিধি ।। “আবুল মনসুর আহমদ প্রবন্ধ প্রতিযোগিতায় তৃতীয় সাতক্ষীরার গাজী আবদুর রহিম”
উপমহাদেশের প্রখ্যাত সাহিত্যিক, সাংবাদিক ও রাজনীতিবিদ আবুল মনসুর আহমদের জীবন ও রচনার ওপর তিনটি বিষয়ে প্রবন্ধের আহ্বান করা হয়েছিল।সেখানে আবুল মনসুর আহমদের রাষ্ট্রভাবনা ও জাতীয়তাবাদী চিন্তার স্বরূপ বিষয়ে তৃতীয় হয়েছেন সাতক্ষীরার কালিগঞ্জের ছেলে গাজী আবদুর রহিম।গাজী আবদুর রহিম কালিগঞ্জ কৃষ্ণনগরের বামনহাট গ্রামের মুনছুর আলী গাজী ও রাশিদা খাতুনের ছেলে।গাজী আবদুর সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা পাশ করেছেন।সে ভবিষ্যতে একজন বরণীয় লেখক হতে চান।সে সকলের কাছে দোয়া প্রত্যাশী।
প্রতিযোগিতার পুরস্কার তুলেদেন লেখক পুত্র ও দ্য ডেইলি স্টারের সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম।মাহফুজ আনাম বিজয়ীদের শুভেচ্ছা জানিয়েছেন।


