অন্তঃসত্ত্বা স্ত্রীকে ফেলে প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালালো যুবক

106

আজিজুর রহমান, কেশবপুর(যশোর)প্রতিনিধি:
কেশবপুরে অন্তঃসত্ত্বা স্ত্রী মারুফা বেগমকে ফেলে প্রবাসী মফিজুর রহমানের স্ত্রী ২ সন্তানের জননী আঁখি বেগমকে নিয়ে পালিয়েছে হিজলতলা গ্রামের শাহিন। এ ঘটনায় কেশবপুর থানায় লিখিত অভিযোগ হয়েছে।

গতকাল বৃহস্পতিবার সকালে সরেজমিন পরিদর্শনকালে জানা গেছে, উপজেলার মজিতপুর ইউনিয়নের হিজলতলা গ্রামের মনির উদ্দিন সরদারের ছেলে যৌতুক লোভী শাহিন (৩৫) গত ১ সেপ্টেম্বর একই গ্রামের সৌদি আরব প্রবাসী মফিজুর রহমানে স্ত্রী ২ সন্তানের জননী আঁখি বেগম (৩৫) কে নিয়ে অজানা স্থানে পালিয়ে যায়। সূত্র আরো জানায় শাহিন গত দুই বছর আগে খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার বাদুড়িয়া গ্রামের হতদরিদ্র পরিবারের (লুকমান রহমানের) মেয়ে মারুফা (২০) কে বিয়ে করে। মারুফা বর্তমানে ৫ মাসের অন্তঃসত্ত্বা।

শাহিন ও তার পিতা-মাতা যৌতুকের দাবিতে প্রায় মারুফাকে নির্যাতন করে। গত তিন মাস আগে মারুফা তার পিতার নিকট হতে নগদ ১০ হাজার টাকা নিয়ে আসে। এর একমাস পর আবারো যৌতুকের দাবিতে অত্যাচার করে মারপিট করলে অসহায় পরিবার এনজিও থেকে লোন নিয়ে জামাইকে ১টি মটরসাইকেল, ১টি মোবাইল, ১টি স্বর্ণের চেইন যৌতুক হিসেবে মেয়ের সুখের জন্য দেয়। তারপরেও শাহিনের প্রবাসী মফিজুরের স্ত্রী দুই সন্তানের জননী আঁখি বেগমের নিকট হতে ২ লাখ টাকা হাতিয়ে নিয়ে তারা পালিয়ে যায়। এর ২ বছর আগে শাহিনের প্রথম স্ত্রী কেশবপুর উপজেলার খোবদোহ গ্রামের শিলা খাতুনের গর্ভের মিম নামের ৪ বছরের কন্যা সন্তান রয়েছে।

একইভাবে যৌতুকের দাবিতে তার উপর অমানুষিক নির্যাতন করে কন্যাকে রেখে তাকে তাড়িয়ে দিয়েছিল। প্রতিবেশীরা জানায় সৌদি আরব প্রবাসী মফিজুরের পরিবার শাহিন ও আঁখির বিরুদ্ধে থানায় অভিযোগ করেছে। এ ব্যাপারে কেশবপুর থানার এস আই অনিমেশ জানান, তাদের একটি অভিযোগ পেয়েছি যা তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।