সাতক্ষীরা-যশোর সীমান্তবর্তী সরসকাটি ব্রিজের দুই পাশে পুলিশের কঠোর নজরদারি

123

হাবিবুল্লাহ বাহার ।। সারা দেশে করোনা ভাইরাস যখন উর্ধগতি হাসপাতাল গুলো চলছে মৃত্যুর মিছিল।তখননি পুলিশ প্রশাসন অদৃশ্য শক্তি করোনা ভাইরাস রোধে জনগনকে চলাফেরা নিয়ন্ত্রন করতে জীবনের ঝুকি নিয়ে মরিয়া হয়ে উঠেছে।তারই ধারাবাহিকতায় দেশে চলছে কঠোর লকডাউন।

সরকারি নির্দেশনায় দেশের সিমান্তবর্তী জেলা সাতক্ষীরায় চলছে পুলিশে বিশেষ নজরদারিতে। টানা চতুর্থ সপ্তাহের লকডাউনে জেলার প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন মোড়ে মোড়ে পুলিশের টহল অব্যাহত রয়েছে।

শনিবার সরেজমিনে গিয়ে দেখা গেছে কলারোয়ার সরসকাটি ব্রিজের দুই পাশে সাতক্ষীরা ও যশোর জেলার সংযোগ স্থল ব্রিজটি।সরকারি বিধিনিষেধ পালনে কলারোয়ার সরসকাটি ফাঁড়ির পুলিশ ও যশোরের ভালুকঘর ফাঁড়ির পুলিশ ব্রিজের দুই পাশে যশোর এবং সাতক্ষীরা সিমান্তে টহল বসিয়েছে।বিশেষ প্রয়োজন ও নির্দিষ্ট কারণ ছাড়া সাতক্ষীরা ও যশোরের কোন পথচারি যাতায়াত করতে পারছে না ।দুই সিমান্তে বাঁশ দিয়ে বেরিকেট তৈরী করে সার্বক্ষণিক নজরদারি করছে দুই সিমান্তের পুলিশ।

কলারোয়ার সরসকাটি ফাঁড়ির ইনচার্জ (এস আই)তৌফিক আহম্মেদ টিপু ও যশোরের ভালুকঘর ফাঁড়ির এ এস আই মোঃ শাহিন সাংবাদিকদের জাবান, বিশেষ প্রয়োজন ও নির্দিষ্ট কারণ ছাড়া কাউকে ব্রিজ পার হতে দেওয়া হচ্ছে না।জরুরী চিকিৎসা সেবা,এ্যাম্বুলেস,জরুরী ফায়ার সার্ভিস, কাঁচা মালের পরিবহন ইত্যাদি কারণে যাতায়াতের অনুমতি দিচ্ছেন তারা।আরও জানিয়েছেন পুলিশের সদস্যরা সার্বক্ষনিক নজর দারি করছে যাতে বিনা প্রয়োজনে কেউ যাতায়াত করতে না পারে।যাতায়াতের প্রয়োজনে নির্দিষ্ট কারণ ছাড়া তাদেরকে ফিরিয়ে দেওয়া হচ্ছে এমনটাই জানিয়েছেন তারা।