সাতক্ষীরা কাথন্ডায় অবৈধ ক্লিনিক অভিযানে অপরাধের দায়ে ১৫ দিনের কারাদণ্ড

118

অনলাইন ডেস্ক : সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামালের নির্দেশে সাতক্ষীরার কাথন্ডা বাজারে অবৈধ ক্লিনিকে অভিযান পরিচালনা করা হয়েছে বৃহস্পতিবার সকালে।

অবৈধভাবে ক্লিনিক পরিচালনা, ডাক্তারি সার্টিফিকেট না থাকা, অননুমোদিতভাবে আল্ট্রাসনোগ্রাফি করা, অস্বাস্থ্যকর পরিবেশে ডেলিভারি করাসহ নানা অপরাধে দীপা চাকমা নামের একজনকে মোবাইল কোর্টের মাধ্যমে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জুবায়ের হোসেন মোবাইল কোর্ট পরিচালনা করেন। জেলা স্বাস্থ্য বিভাগ এবং জেলা পুলিশ সদস্য মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন।