সাতক্ষীরায় মোটরসাইকেলের বেপরোয়া গতিতে জীবন গেলো ৩ বন্ধুর

27
পুষ্পকাটির মফিজুর কারিগরের ছেলে মহিউদ্দীন ওরফে সজিব হোসেন (২৬), একই এলাকার মৃত আরশাদ আলীর ছেলে আশরাফুল ইসলাম (২৫) ও জাহাঙ্গীর হোসেনের ছেলে মামুন হোসেন (১৭) নিহত।

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার দেবহাটার পারুলিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় ৩ যুবক নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

মঙ্গলবার (২৯ জুন) রাত সাড়ে ৯টার দিকে পারুলিয়া এসএস মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সাইফুল ইসলাম জানান, পারুলিয়া বাসস্টান্ড এলাকা থেকে ৩ জন সহ একটি মোটরসাইকেল সাতক্ষীরা অভিমূখে যাচ্ছিল। প্রতিমধ্যে পারুলিয়া এসএস মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় পৌঁছালে বেপরোয়া গতিতে আসা মোটরবাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে যায়।

এসময় নিয়ন্ত্রণ হারানো মোটরসাইকেলটি রাস্তার পাশের বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা খেয়ে ৩ আরহী ছিটকে পড়ে ঘটনাস্থলে মারা যায়।

এতে পুষ্পকাটির মফিজুর কারিগরের ছেলে মহিউদ্দীন ওরফে সজিব হোসেন (২৬), একই এলাকার মৃত আরশাদ আলীর ছেলে আশরাফুল ইসলাম (২৫) ও জাহাঙ্গীর হোসেনের ছেলে মামুন হোসেন (১৭) নিহত হন।

দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।