সাতক্ষীরায় মুজিব শতবর্ষ উপলক্ষে অনলাইনে কুইজ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত

128
সাতক্ষীরা মুজিব শতবর্ষ উপলক্ষে অনলাইনে কুইজ প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে সামিয়া ইফফাত এবং শারমিন আহম্মদ এশা চ্যাম্পিয়ন। ছবি - লাল সবুজের কথা।

নিজস্ব প্রতিনিধি : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত বার্ষিকী উপলক্ষে জেলা প্রশাসন, সাতক্ষীরা ও প্রজন্ম সাতক্ষীরা- এর যৌথ আয়োজনে মুজিববর্ষ অনলাইন কুইজ-২০২০ এর চুড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে শনিবার (১৬ জানুয়ারি) বেলা সাড়ে তিনটায়।

অনুষ্ঠানের শুরুতে সাতক্ষীরা জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল প্রতিযোগী শিক্ষার্থীসহ দর্শকদের কাছে বঙ্গবন্ধুর জীবন ও আদর্শের উপর আলোকপাত করে দেশ গড়ার শপথ নিতে আহবান জানান।তিনি প্রতিযোগীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

প্রতিযোগিতায় স্কুল পর্যায়ে কালীগঞ্জ সরকারি পাইলট মডেল বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী শারমিন আহম্মদ এশা এবং কলেজ পর্যায়ে তালা মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী সামিয়া ইফফাত চ্যাম্পিয়ন হয়েছে।

প্রতিযোগিতার পরিকল্পনা ও সঞ্চালনায় ছিলেন শাহিন মোস্তাক এবং পৃষ্ঠপোষকতায় ছিলো লেকভিউ ক্যাফে এন্ড রেস্টুরেন্ট।