সাতক্ষীরায় ভিটামিন ‘এ’প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবদিক ওরিয়েন্টশন কর্মশালা

12

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেন – ২০২১ উপলক্ষে সাংবদিক ওরিয়েন্টশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের আয়োজনে বৃহস্পতিবার বেলা ১১টায় সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা সিভিল সার্জন ডা: মো: হুসাইন সাফায়েত। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপ্পি, সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা: জয়ন্ত কুমার।

এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ভিটামিন ‘এ’ শুধুমাত্র অপুষ্টিজনিত অন্ধত্ব থেকে শিশুদের রক্ষ করে তাই নয়, এটি শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।

ডায়রিয়ার ব্যাপ্তিকাল ও জটিলতা কমায় এবং শিশু মৃত্যুর ঝুঁকি কমায়। তাই নির্দিষ্ট সময়ের মধ্যে জেলার ৬ থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো পরার্শ দেন তিনি। তিনি আরও বলেন, আগমি ৫ই জুন থেকে ১৯ জুন ভিটামিন ‘এ’ ক্যাম্পেন অনুষ্ঠিত হবে।

এসময়ের মধ্যে ৬-১১ মাস বয়সী শিশুকে ১টি করে নীল রঙের ক্যাপসুল ও ১২-৫৯ মাস সয়সী শিশুকে ১টি করে লাল রঙের ক্যাপসুল খায়াতে হবে।