সাংবাদিক রোজিনার মুক্তি ও ফিলিস্তিনিদের উপর হামলার প্রতিবাদে পৌর ভূমিহীন সমিতির সভা

10

প্রেস বিজ্ঞপ্তি : দৈনিক প্রথম আলোর অনুসন্ধানী রিপোর্টার রোজিনা ইসলামের মুক্তির দাবি ও ইজরাইল-ফিলিস্তিনিদের উপর বিমান হামলার ঘটনার প্রতিবাদে শহরের চালতেলা মোড়ে এক সভা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার বিকাল ৫ টায় পৌর ভূমিহীন সমিতির সহ-সভানেত্রী নুর জাহান সাদিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির সভাপতি আব্দুস সাত্তার, সহ-সভাপতি কুরবান আলী, শিহাব উদ্দীন, মন্টু দাশ, সাধারণ সম্পাদক হোসেন মাহমুদ ক্যাপ্টেন, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম, দপ্তর সম্পাদক শুনীল দাশ, পৌর শাখার সহ-সভাপতি আব্দুস রশিদ, সাধারণ সম্পাদক পলাশ প্রমুখ। বক্তারা বলেন, দৈনিক প্রথম আলোর অনুসন্ধানী রিপোর্টার রোজিনা ইসলামকে গ্রেপ্তার ও গ্রেপ্তারপূর্বক নির্যাতন করা হয়েছে। তার নিন্দা জানানোর ভাষা আমাদের জানা নাই।

এরা কলম সৈনিক, জাতির বিবেক, এদের মতো অনেক কলম সৈনিকদের জীবন দিতে হয়েছে। অভিলম্বে রোজিনা ইসলামের মুক্তি দাবি জানাচ্ছি আমরা। এবং এই ঘটনার সাথে যারা জড়িত তদন্তপূর্বক দোষীদেরর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করার জন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেন তারা।

বক্তারা আরও বলেন, ইজরাইল সরকার স্বাধীন ফিলিস্তিনিদের উপর বিমান হামলা চালিয়ে অসংখ্য নিরীহ মানুষদের হত্যা করেছে। ওই ঘটনার তীব্র নিন্দা জানানোর পাশাপাশি তাদের পাশে দাড়ানোর জন্য সকল মুসলিম দেশগুলোর নাগরিকদের অনুরোধ করেন বক্তারা।