ডেস্ক রিপোর্ট: কেশবপুর নিউজ প্রেসক্লাবের প্রচার সম্পাদক, যশোর থেকে প্রকাশিত দৈনিক কল্যাণ পত্রিকার কেশবপুর উপজেলা প্রতিনিধি, জনতার ববেক, মাগুরাকথা, লাল সবুজের কথা, প্রভাতী নিউজ, দক্ষিণ বাংলা অনলাইন পত্রিকার কেশবপুর উপজেলা প্রতিনিধি আজিজুর রহমানের নানী টোকোজান বিবি বার্ধক্ষ্যজনিত কারণে সোমবার সকাল ১১ টার দিকে উপজেলার নরেন্দপুর ভোগতী গ্রামের নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহে……………..ওয়াইন্না ইলাইহে রাজেউন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিলো (১০২ বছর। মৃত্যুকালে তিনি ৪ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সোমবার আসর নামাজ বাদ জানাযা নামাজের পর পারিবারিক কবরস্থানে তার দাফন সমপন্ন করা হবে। এদিকে সাংবাদিক আজিজুর রহমানের নানীর মৃত্যুতে কেশবপুর নিউজ প্রেসক্লাবের পক্ষ থেকে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন বিবৃতিদাতারা হলেন, কেশবপুর নিউজক্লাবের সভাপতি আশরাফুজ্জামান, সহ-সভাপতি, অসিম কুমার ঘোষ, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, যুগ্ন সাধারণ সম্পাদক খায়রুল আনাম, যুগ্ন সাধারণ সম্পাদক হারুন অর রশিদ বুলবুল, সহ-সংগঠনিক সম্পাদক রাজীব হালদার, সহ-সংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম বিপ্লব, দপ্তর সম্পাদক আবু বকর সিদ্দিক, প্রচার সম্পাদক আজিজুর রহমান, সহ-প্রচার সম্পাদক, নূরুল, সাংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক সেলিম রেজা, সহ-সাংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক, আব্দুল হালিম, তথ্য ও যোগাযোগ সম্পাদক আকবর হোসেন, সহ-তথ্য ও যোগাযোগ সম্পাদক সেলিম খান, সহ-তথ্য ও যোগাযোগ সম্পাদক ইমরান হোসেন, সদস্য জাকির হোসেন, ফটো সাংবাদিক, ইমরান হুসাইন ফটো সাংবাদিক ফেরদাউস কামাল শাওনসহ ক্লাবের সকল সাংবাদিকবৃন্দরা।



