মাসুদ পারভেজ: শ্যামনগর উপজেলার ফায়ার সার্ভিস অফিস সংলগ্ন কালভার্ট এর উপরে ব্যাগের ভিতর এই শিশুকে পরিত্যক্ত অবস্থায় দেখতে পান বাস টার্মিনাল মসজিদের মুয়াজ্জিন সামসুর রহমান। পরে ওই নবজাতক শিশুকে ২ মার্চ মঙ্গলবার দুপুরে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য ভর্তি কর হয়।
এ বিষয়ে মোয়াজ্জেম হোসেনের কাছে জানতে চাইলে তিনি জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিতভাবে বিষয়টি জানানো হয়েছে। শিশুটিকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের মাধ্যমের সার্বক্ষনিক পরিচর্যা করা হচ্ছে।
যদি কেহ উক্ত ছেলে শিশুটিকে দত্তক হিসেবে নিতে চান তাহলে আগামী ৪ মার্চ সকাল ১১ টার মধ্যে উপজেলা শিশু কল্যান বোর্ডের সভাপতি,উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামনগর, সাতক্ষীরা অথবা সদস্য সচিব ,উপজেলা সমাজসেবা অফিসার, শ্যামনগর, সাতক্ষীরা বরাবর লিখিত আবেদন করার জন্য বলা হলো। ঐ দিন শিশু কল্যান বোর্ডের জরুরি সভার মাধ্যমে শিশুটির স্থায়ী পরিচর্যার বিষয়টি সুনিশ্চিত করা হবে।



