মো. জাকির হোসেন, শার্শা প্রতিনিধি :২০২০-২০২১ অর্থবছরে প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে কৃষি পুনর্বাসন কর্মসূচী আওতায় সার ও বীজ বিতরণ করলেন যশোর ৮৫/১আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন এম,পি।
২২ নভেম্বর রবিবার বিকাল ৪ টায় যশোর শার্শার চালতাবাড়িয়া বহুমুখি মাধ্যমিক বিদ্যালয় মাঠে কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ করেন।প্রধান অতিথী শেখ আফিল উদ্দিন এম,পি বলেন প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে বিনামুল্যে সার ও বীজ দেওয়া হবে। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল কৃষকের মুখে হাসি দেখার।
আজ সেই স্বপ্ন বাস্তবায়ন হয়েছে।আজ সার বীজের জন্য দারেদারে ঘুরতে হয়না।বঙ্গবন্ধুর সরকার কৃষকের জন্য সার ও বীজ কৃষকের ঘরে পৌছে দিচ্ছে। তিনি আরো বলেন আপনাদের কাছে আমার অনুরোধ আপনাদের এক ইঞ্চি জমিও ফেলে রাখবেন না।আপনাদের উঠানে ও ঘরের ছাদে কিছু সবজীর চারা লাগান। প্রতি বিঘা জমিতে ফসল উৎপাদনের জন্য বীজ পাবেন গম ২০ কেজি, সূর্যমুখী ১ কেজি,খেসারী ৮ কেজি,টমেটো ৫০ গ্রাম,মরিচ ৩০০গ্রাম সার খেসারী চাষের জন্য ডিএপি ৫কেজি,এমওপি ৫কেজি,টমেটোর জন্য ডিওপি ১০কেজি,এমওপি ১০কেজি,মরিচের জন্য ডিএপি ১০ কেজা, এমওিপ ৫ কেজি।
শার্শা উপজেলায় ১১টি উইনিয়ানে মোট ২৯৮০ জন কৃষক বিনামুল্যে সার ও বীজ পাবে।তার মধ্যে গমের বীজ পাবেন ৭০০জন কৃষক, সূর্যমুখী ২৫০ জন কৃষক,খেসারী ১৩০ জন কৃষক,টমেটো ১২০০ জন কৃষক,মরিচ ৭০০জন কৃষক।
বিশেষ অতিথী হিসাবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযুদ্ধা সিরাজুল হক মজ্ঞু চেয়ারম্যান শার্শা উপজেলা, আলেয়া ফেরদৌস ভাইস চেয়ারম্যান শার্শা উপজেলা,ইলিয়াছ কবির বকুল চেয়াম্যান বাঁগআচড়া উইনিয়ান,হাসান ফিরোজ আহম্মেদ টিংকু চেয়াম্যান কায়বা উইনিয়ান,আলহাজ্ব নুরুজ্জামান সভাপতি শার্শা উপজেলা, সভাপতিত্ত করেন পুলক কুমার মন্ডল নির্বাহি অফিসার শার্শা উপজেলা,গৌতম কুমার শীল কৃষি অফিসার শার্শা উপজেলা।


