লোহাগাড়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

195

আব্দুল ওয়াহাব, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দিয়ে অভিনব কায়দায় পাচারকালে ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট সহ কুমিল্লার ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে লোহাগাড়া থানা পুলিশ। এসময় মাদক পাচারে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়।

গতকাল ২০নভেম্বর (শুক্রবার) রাত সাড়ে ৯টায় মহাসড়কের চুনতি রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃত মাদক ব্যবসায়ীর নাম মো. বিল্লাল হোসেন (৪৫), সে কুমিল্লা জেলার হোমনা থানার মনিপুর মুক্তার বাড়ী (ঘারমুড়া) পতের কান্দি এলাকার মৃত আব্দুল খালেক মিয়ার পুত্র।

থানার ওসি জাকের হোসাইন মাহমুদ এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলামের নির্দেশে এই অভিযানে নেতৃত্বদেন থানার এসআই মো. গোলাম কিবরিয়া সহ একটি পুলিশের দল।

থানার অফিসার ইনচার্জ জাকের হোসাইন মাহমুদ সাংবাদিকদের জানান,

আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে আজ ২১নভেম্বর সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।