লাল সবুজের কথা ডেস্ক : পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে সাতক্ষীরাসহ দেশ-বিদেশের সকল ধর্মপ্রান মুসলমান, পাঠক-পাঠিকা, সকল জেলা, উপজেলা প্রতিনিধি, সকল সংবাদদাতাসহ সর্বস্তরের মানুষকে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন, লাল সবুজের কথা নিউজ পোর্টাল পরিবারের পক্ষ থেকে, সম্পাদক ও প্রকাশক মোঃ জাবের হোসেন, নির্বাহী সম্পাদক মোঃ মামুন হোসেন ও বার্তা সম্পাদক মোঃ ইয়াছিন আলি।
সিয়াম সাধনার ইবাদত-মগ্ন রোজা শেষে আবার এলো মুসলিম উম্মাহর মহানন্দ ঈদোৎসব ঈদুল ফিতর। ঈদুল ফিতর উপলক্ষে সাতক্ষীরাসহ দেশ-বিদেশের সর্বস্তরের নাগরিককে জানাই ঈদ মোবারক, অকৃত্রিম শুভেচ্ছা। ঈদুল ফিতর সবার জন্য বয়ে আনুক সুখ-সমৃদ্ধি, অনাবিল আনন্দ। ধনী-দরিদ্র নির্বিশেষে সবার দুয়ারেই এ আনন্দ বয়ে যাক সমহারে- এ কামনা করি।’
ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি, ঈদুল ফিতর সকলের জীবনে বয়ে আনুক অনাবিল সুখ-শান্তি আর সম্বৃদ্ধি সকলের মঙ্গল কামনায়, লাল সবুজের কথা পরিবার।



