মোঃ জাকির হোসেন, শার্শা প্রতিনিধিঃ যশোর শার্শা আমড়াখালী ১৩পিচ স্বর্ণের বারসহ আশিকুর রহমান(৪০) এক স্বর্ণ পাচার কারীকে আটক করে বিজিপি।
১৯ নভেম্বর সকাল ৯ টার সময় আশিকুর রহমানকে আটক করা হয়। আশিকুর রহমান (৪০) ঝিকরগাছা থানার উত্তর দেওলি গ্রামের সৈয়দ আলীর পুত্র।
আমড়াখালী বিজিবি চেকপোস্টের সুবেদার শাহিন হোসেন সাংবাদিকদের জানান, গোপন সূত্রে জানতে পারি বড় একটি স্বর্ণের চালান পাচার হবে। সে মোতাবেক আমরা আমড়াখালী চেকপোস্টে নজরদারি বাড়িয়ে দিই।আশিকুর রহমানকে দেখে আমাদের সন্দেহ হলে তাকে চেক করি।
আশিকুর রহমানের মাজায় বাঁধা ১৩ পিচ স্বর্ণের বার উদ্ধার করি। উদ্ধার কৃত স্বর্ণের ওজন ১ কেজি ৪শত ৭৩ গ্রাম।উদ্ধার কৃত স্বর্ণের প্রকৃত মালিক কে সেবিষয়ে এখনও জানতে পারিনি বিজিপি। আটক কৃত আসামির বিরুদ্ধে আইনি প্রক্রিয়াধিন ব্যবস্থা চলছে।
আটক কৃত স্বর্ণের বার সঠিকতার জন্য বেনাপোলের বাবু জুয়েলার্সের স্বত্বাধিকারী ছাদেক আলী কষ্ঠি পাথরে যাচাই করে স্বর্নের বার সঠিক আছে বলে একটি লিখিত পত্যায়ন পত্র প্রদান করে।


