ম্যাটস্ খুলে দেওয়ার দাবিতে সাতক্ষীরার নলতায় শিক্ষার্থীদের বিক্ষোভ

36

কে এম রেজাউল করিম, দেবহাটা ব্যুরো : স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠান খোলা, সাপ্লিমেন্ট পরীক্ষার ফলাফল প্রকাশ ও ২০১৮ সালে পাশকৃত শিক্ষার্থীদের মূল সনদপত্র প্রদাণের দাবিতে বিক্ষোভ ও সমাবেশে করেছে ম্যাটস শিক্ষার্থীরা।

৩ জুন বৃহস্পতিবার দুপুরে কালিগঞ্জ উপজেলার নলতায় সাতক্ষীরা মেডিকেল এ্যাসিসটেন্ট ট্রেনিং স্কুল (ম্যাটস)’ এর সামনে এ বিক্ষোভের আয়োজন করে বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল স্টুডেন্ট’স এ্যাসোসিয়েশন সাতক্ষীরা ম‍্যাটস্ শাখা। এতে ব্যানার ফেস্টুন নিয়ে বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা অংশ নেয়।

সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল স্টুডেন্ট’স এ্যাসোসিয়েশন ম‍্যাটস্ সাতক্ষীরা শাখার সমন্বয়ক মো: মুজাহিদুল ইসলাম ও সহ-সমন্বয়ক মাসুম বিল্লাহ ।

বক্তারা বলেন, এ বছরের বেশি সময় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে হাজার হাজার শিক্ষার্থী হতাশাগ্রস্থ। তাই দ্রুত স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠান খোলার পাশাপাশি সাপ্লিমেন্ট পরীক্ষার ফলাফল প্রকাশ ও সনদ প্রদাণের দাবি জানানো হয়।

কর্মসূচি সম্পর্কে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক মো: আর এইচ রিফাত জানান, ৩ জুন সারাদেশে ম্যাটস শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করছে। আগামী সাত দিনের মধ্যে দাবির বিষয়ে অগ্রগতি না হলে দাবি সংশ্লিষ্ট রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদের সম্মুখে অবস্থান ধর্মঘট ঘোষণা করবে বিডিএমএসএ কেন্দ্রীয় ছাত্র সংসদ।

দেবহাটায় ছোট ভাইয়ের মারপিটে বড় ভাই আহত, হাসপাতালে ভর্তি

কে এম রেজাউল করিম দেবহাটা ব্যুরো : দেবহাটার পল্লীতে এক তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছোট ভাইসহ তার সহযোগীদের মারপিটে বড় ভাই আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এ ঘটনায় আহতের স্ত্রী বাদী হয়ে দেবহাটা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ বিষয়টি তদন্ত করছে বলে জানা গেছে। থানায় লিখিত অভিযোগটি দায়ের করেছেন দেবহাটা উপজেলার তিলকুড়া গ্রামের গোলাম মোস্তফার স্ত্রী সালমা খাতুন (৩০)। লিখিত অভিযোগ মতে জানা গেছে, ৪জুন, ২০২১ ইং শুক্রবার সকাল ১০ টার দিকে বাদীনির স্বামী গোলাম মোস্তফাকে তার ছোট ভাই তিলকুড়া গ্রামের আবুল হাসান তার বাড়িতে ডাকে। গোলাম মোস্তফা সেখানে গেলে আবুল হাসান (৪৫), আবুল হাসানের ছেলে আবু রায়হান (১৮), আবুল হাসানের স্ত্রী হীরা খাতুন (৩৫), একই গ্রামের আব্দুল রশিদের স্ত্রী হেলেনা খাতুন (৫৫) ও সুবর্নাবাদ গ্রামের ওয়াজেদ আলী (৬৫) একত্রে মিলে আবুল হাসানের বাড়ির উঠানে মারপিট করে। সকল আসামীদের মারপিটে ডাক চিৎকার শুনিয়া বাদী ও তার ছেলে সাদিকুর ঘটনাস্থলে গেলে ১নং আসামী আবুল হাসান বাদীর ছেলে সাদিকুরকেও মারপিট করে এবং বাদীকেও মারপিট করে। পরে স্থানীয়দের সহযোগীতায় রক্তাক্ত অবস্থায় বাদীর স্বামী গোলাম মোস্তফাকে সখিপুরস্থ দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এঘটনা উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ দিলে পুলিশ বিষয়টি তদন্ত করছে বলে জানা গেছে। দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা জানান, মারপিটের বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।