মুজিববর্ষ উপলক্ষে মান্দার ৫০ টি গৃহহীন পরিবার বাড়ি পাচ্ছেন

40

মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ প্রতিনিধিঃ মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পুনর্বাসনের জন্য নওগাঁর মান্দায় গৃহনির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে উপজেলার মৈনম ইউনিয়নের বর্দ্দপুর গ্রামে এ কাজের উদ্বোধন করেন মান্দা উপজেলা নির্বাহী অফিসার আব্দুল হালিম।

এসময় উপস্থিত ছিলেন, মান্দা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম, মৈনম ইউ’পি চেয়ারম্যান আলহাজ¦ ইয়াছিন আলী (রাজা), মান্দা থানার উপ-পরিদর্শক নজরুল ইসলাম এবং হাবিবুর রহমান প্রমূখ।

এ প্রসঙ্গে মান্দা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রেজাউল করিম বলেন, মুজিববর্ষের উপহার হিসেবে প্রথম দফায় আগামী জানুয়ারি মাসে দুই রুম বিশিষ্ট সেমি-পাকা বাড়ি পাচ্ছেন মান্দা উপজেলার ৫০ টি গৃহহীন পরিবার।

পিআইও আরও বলেন, এসব বসতবাড়িতে ‘দুটো রুম, একটা রান্নাঘর ও রুমের পেছনে থাকবে টয়লেট। এ ছাড়া টয়লেট ও রান্নাঘরের মাঝামাঝি জায়গায় একটা কমন স্পেস ও সামনের দিকে বারান্দা থাকবে। বাড়ির ফ্লোর ও মেঝে পাকাসহ উপরে থাকবে রঙিন ঢেউটিন। প্রত্যেক বাড়ি নির্মাণে ব্যয় হবে ১ লাখ ৭১ হাজার টাকা।