নিজস্ব প্রতিনিধি : মাসিক ভালো কাজ গ্রুপের ইফতার পার্টি ও আলোচনা সভা শনিবার (৮ই মে)বিকাল ৫টায় পাটকেলঘাটায় বাধন শপিং কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়েছে।
আফসানা মিমির উপস্থাপনায় উক্ত ইফতার পার্টিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিনিস্টার গ্রুপের ডিভিশনাল ম্যানেজার ও আনন্দ টিভির সাতক্ষীরা জেলা প্রতিনিধি, মাসিক ভালো কাজ গ্রুপের এডমিন বিশিষ্ট সমাজ সেবক হাসানুর রহমান (হাসান), অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা প্রেসের সম্পাদক গাজী আশরাফ, জনতার মিছিল পত্রিকার সম্পাদক জাহাঙ্গীর হোসেন, গ্রুপের মডারেটর শেখ সানজিদুল ইসলাম ইমন, নাজমুল ইসলাম মাহী, নূর রিকো, আল মামুন ইসলাম, ইব্রাহিম খলিল, আব্দুর রউফ, পারভেজ, রুমন, হোসেন আলী, শহিদুল ইসলাম, ইকবাল হাসান, মান্না, মিরাজ, আফ্রিদি, নাসিম, সাইফুল ইসলাম, সাংবাদিক শাহিনুর রহমান শাহিন, জাকির হোসেন, আফসানা মিমি, জাহিদুল ইসলাম পালাশ, বৃষ্টি আক্তার প্রমুখ।
অতিথিরা বলেন আমরা সবাই মিলে মাসিক ভালো কাজ গ্রুপের মাধ্যমে সমাজের অসহায় মানুষ ও বেকারত্বদের কর্মসংস্থান সৃষ্টি, মসজিদ, মাদ্রাসা, এতিমখানার জন্য কাজ করতে পারি।
মাসিক ভালো কাজ গ্রুপের পক্ষ থেকে হতে মধ্য অনেক কে কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে। ভবিষ্যতে সাতক্ষীরা বাসীর জন্য একটা ফ্রিতে এম্বুলেন্স এর ব্যবস্থা করবেন বলে জানান। দোয়া মুনাজাতের মাধ্যমে উক্ত ইফতার পার্টি শেষ হয়।


