সেলিম রেজা,মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি : ঝিনাইদহের মহেশপুর উপজেলার সব সাংবাদিক সংগঠন বিলুপ্ত ঘোষনা করে সাংবাদিকদের এক সাথে চলার জন্য একটি সংগঠন থাকবে সেটা হবে মহেশপুর প্রেস ক্লাব । তাই সোমবার দুপুরে মহেশপুর ডাকবাংলোতে আয়োজিত সভায় ঝিনাইদহ প্রেস ক্লাবের সভাপতি এম রায়হানের ডাকে সাড়া দিয়ে মহেশপুরের ৫টি সাংবাদিক সংগঠন বিলুপ্ত করে একটি আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটির আহবায়ক আবুল হোসেন লিটন সদস্য সচিব সরোয়ার হোসেন, যুগ্ন আহবায়ক আব্দুর রহমান ,আব্দুর রাজ্জাক ,জিয়াউর রহমান, সদস্য ওবাইদুল হক, আব্দুস সেলিম ,জাকির হোসেন, আব্দুস সেলিম সহ ৯সদস্য বিশিষ্ঠ কমিটি ঘোষনা করা হয়েছে। আগামী ৩১ ডিসেম্বরের ভিতর পূণাঙ্গ কমিটি ঘোষনা করা হবে। এ সময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহামুদুল হাসান টিপু, আর টিভির জেলা প্রতিনিধি শিপলু জামান,মাই টিভির জেলা প্রতিনিধি মিঠু মালিথা, শামিমুর রহমান শামিম সহ স্থানীয় সাংবাদিক বৃন্দ।


