মহেশপুরে ক্রাশ প্রোগ্রাম অনুষ্ঠিত

29

সেলিম রেজা, মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি : করোনাভাইরাস-এর দ্বিতীয় ঢেউ মোকাবেলায় মহেশপুরে ক্রাশ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

২২ নভেম্বর বিকালে উপজেলা চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে এই উপজেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাশ্বতী শীল এর সভাপতিত্বে ক্রাশ প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-ঝিনাইদহ-৩ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য এ্যাড. শফিকুল আজম খাঁন চঞ্চল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পৌর মেয়র আব্দুর রশিদ খাঁন,উপজেলা আ’লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনিছুল ইসলাম,প্রেসক্লাব মহেশপুর এর সভাপতি সরোয়ার হোসেনসহ আরো অনেকে।

প্রোগ্রামে অতিথিরা উপজেলার নাগরিকদের মুখে মাস্ক পরিয়ে দেন ও করোনা ভাইরাস প্রতিরোধে সকলকে সচেতন করেন।