
বিল এবং মেলিন্ডা গেটস ঘোষণা করেছেন তারা তাদের ২৭ বছরের বিবাহিত জীবনের ইতি টানছেন, কারণ তারা বিশ্বাস করেন না যে, “জুটি হিসেবে আমরা জীবনের পরবর্তী ধাপে আর বেশিদূর এগিয়ে যেতে পারব।”
এই দম্পতি ২০০০ সালে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন গড়ে তোলেন, যেটির লক্ষ্য বিশ্বব্যাপী দারিদ্রমোচন, রোগ প্রতিরোধ এবং অসাম্য দূরীকরণ। এই সংস্থা কোন মুনাফা অর্জন করে না।
মি. গেটস মাাইক্রোসফট কোম্পানি সহ-প্রতিষ্ঠাতা। ব্যক্তিগত কম্পিউটারে ব্যবহারের জন্য সফটওয়্যার তৈরির ব্যবসা থেকেই তিনি বিপুল আর্থিক সম্পদের মালিক হন। ২০০৮ সালে তিনি এই প্রযুক্তি কোম্পানির দৈনন্দিন কার্যক্রম পরিচালনার দায়িত্ব থেকে অবসর গ্রহণ করেন।
মেলিন্ডা যখন ১৯৮০র দশকে মাইক্রোসফট কোম্পানিতে যোগ দেন তখন দুজনের প্রথম পরিচয়।
ফোর্বসের হিসাব অনুযায়ী, বিল গেটস এ মুহূর্তে বিশ্বের চতুর্থ ধনী ব্যক্তি এবং তার সম্পদের পরিমাণ প্রায় ১২৪ বিলিয়ন ডলার।










সকল কৃতজ্ঞতা ও সূত্র : বিবিসি বাংলা


