বাংলাদেশসহ ৬ দেশ থেকে তুরস্কে প্রবেশে নিষেধাজ্ঞা, চলবে ট্রানজিট ফ্লাইট

23

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাস মহামারীর কারণে বাংলাদেশ, ভারত ও নেপালসহ ৬টি দেশ থেকে তুরস্কে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী এ নিষেধাজ্ঞা জারি করেছেন।

তবে ঢাকা থেকে ছেড়ে যাওয়া আমেরিকা, কানাডার তুরস্কের ট্রানজিট  যাত্রীরা এ নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে। অর্থাৎ, ট্রানজিট প্যাসেঞ্জার ভ্রমণে এখনও কোনো নিষেধাজ্ঞা নেই বলে জানিয়েছে টার্কিশ এয়ারলাইন্স।

মঙ্গলবার বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেছেন টার্কিশ এয়ারলাইনসের ঢাকা কার্যালয়ের সেলস অ্যান্ড ট্রাফিক অফিসার এজাজ কাদরী।

তিনি বলেন, তুরস্ক সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ থেকে সরাসরি কোনো যাত্রী তুরস্কে ভ্রমণ ও ইস্তান্বুলে প্রবেশ করতে পারবে না। 

তবে ট্রানজিট প্যাসেঞ্জার ভ্রমণে এখনও কোনো নিষেধাজ্ঞা নেই। সেজন্য ইস্তান্বুলে ট্রানজিট নিয়ে ইউরোপ আমেরিকা কানাডা কিংবা ভিন্ন কোনো গন্তব্যে ভ্রমণ করতে পারবেন টার্কিশ এয়ারলাইন্সের যাত্রীরা।