রিপন হোসাইন: ঐতিহ্যবাহী ‘পাটকেলঘাটা যুবক্রীড়া ক্লাবের’ পক্ষ থেকে অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে মঙ্গলবার বিকাল ৪টায় পাটকেলঘাটা ফুটবল মাঠে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। পাটকেলঘাটা যুবক্রীড়া ক্লাবের প্রতিষ্টাতা ও সাধারন সম্পাদক মোঃ রিপন হোসাইন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে শীতবস্ত্র বিতরণ করেন তালা উপজেলা পরিষদের সাধারন সম্পাদক সরদার মশিয়ার রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক মাহবুব হোসেন মিন্টু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রাথমিক সহকারী শিক্ষক সমিতি সাবেক সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান প্রার্থী শিক্ষক আব্দুর রব পলাশ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের সাংগঠন্কি সম্পাদক ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী মোঃ জামশের আলী, প্রবীর আওয়ামীলীগ নেতা আব্দুল্লাহ বিশ্বাস, অশোক ঘোষসহ ক্লাবের সকল কর্মকর্তা বৃন্দ।



