পাটকেলঘাটার শাকদাহ ব্রিজে স্বামী-স্ত্রীর মোটরসাইকেল দুর্ঘটনায় স্ত্রীর মৃত্যু

187

মো. জাবের হোসেন : পাটকেলঘাটা থানার শাকদাহ ব্রিজে সোমবার রাতে সড়ক দুর্ঘটনায় স্ত্রীর মৃত্যু হয়েছে।

শাকদাহ ব্রিজের কার্নিশে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রীর মধ্যে স্ত্রী ঘটনাস্থলে মৃত্যবরণ করেছেন (ইন্না লিল্লাহে…….রাজিউন)।

প্রাথমিকভাবে জানা গেছে নিহতের নাম চুমকি (৩৮), স্বামী অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আসাদুর রহমান (টুকু)। তাদের বাড়ি আশাশুনি উপজেলা সদরের আশাশুনি গার্লস স্কুলের পাশে। তাদের ২ টা ছেলে রয়েছে।

তারা খুলনা থেকে ব্যক্তিগত কাজ শেষ করে বাড়িতে ফিরছিলো। মোটরসাইকেল চালক স্বামী আসাদুর রহমান রাস্তার তুলনায় ব্রিজ ছোটো সেটি আঁচ করতে পারেনি। স্ত্রী একপাশের পা ব্রিজের কোনায় ধাক্কা লেগে ছুঁটকে রাস্তায় পড়ে গেলে চলন্ত ট্রাক গায়ের ওপর উঠে গেলে জায়গায় মৃত্যু হয় চুমকির।

স্থানীয়রা জানিয়েছেন মহাসড়ক বড় হলেও সে অনুপাতে ব্রিজ বড় না হওয়াই এমন মৃত্যুর ঘটনা প্রায় ঘটছে। লাল সংকেত সহ ব্রিজ বড় করার দাবী নিয়মিত চলাচলকারীদের।

এ ব্যাপারে পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার খবর আমরা পেয়েছি। তবে এখনো পর্যন্ত লাশটি কোথায় আছে সেটা জানতে পারেনি। শুনেছি সাতক্ষীরা সদরের কোথায় আছে। আমরা খোঁজ-খবর নিচ্ছি।