নিজস্ব প্রতিনিধি ।। বিলের মৎস্য ঘের থেকে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি তালা উপজেলার পাটকেলঘাটা থানার নগরঘাটা ইউনিয়নের হরিণখোলায় ঘটেছে।
নগরঘাটা ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ জাহাঙ্গীর আলম বলেন, ২৬ জুন শনিবার বেলা ১১ টার সময় হরিণখোলা গ্রামের বানে শান্ত সরকারের ছেলে শোভারাম সরকার (৪৮) কে টোংঘরে গলায় দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে লোকজন পুলিশে খবর দেয়।খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। পুলিশ জানায় তার মৃত্যুর কারন জানা যায়নি।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মুর্শেদ জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


