নগরঘাটায় জাতীয় পার্টির পথ সভায় সৈয়দ দিদার বখত

14

মোঃ মামুন হোসেনঃ তালা উপজেলার নগরঘাটা পোড়ার বাজারে সোমবার সন্ধ্যা ৭ ঘটিকার সময় ইউনিয়ন জাতীয় পার্টির আয়োজনে পথ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত পথ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তালা- কলারোয়া -১ আসনের জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য, তথ্য ও সাংস্কৃতিক প্রতিমন্ত্রী সৈয়দ দিদার বখত। এর আগে তিনি মৌলভীবাজার, ফুলবাড়ি বাজার ও কুটিঘাটা বাজারে পৃথক পৃথক পথ সভা করেন।

উক্ত পথ সভায় তিনি জাতীয় পার্টির চেয়ারম্যান পল্লী বন্ধু হুসাইন মোহাম্মাদ এরশাদ এর সময়কার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের কথা তুলে ধরেন।

উক্ত পথ সভায় উপস্থিত ছিলেন তালা উপজেলা জাতীয় পার্টির সভাপতি সাংবাদিক এসএস নজরুল ইসলাম, সেক্রেটারি এস এম আলাউদ্দিন , যুব সংহতির সেক্রেটারি আমিনুর রহমান, তালা উপজেলা জাতীয় ছাত্র সমাজের সভাপতি এস এম নজরুল ইসলাম রাজু, সেক্রেটারি মোঃ ইউনুস সরদার, ধানদিয়া ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি প্রফেসর বাক্কার , সেক্রেটারি মানিক মোড়ল, নগরঘাটা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি প্রফেসর আমজাদ হোসেন, সেক্রেটারি ডাঃ নজরুল ইসলাম, নগরঘাটা ইউনিয়ন যুব সংহতির সভাপতি মোঃ কবির হোসেন, জাতীয় ছাত্র সমাজের সভাপতি সাদী বাবু, সেক্রেটারি মোহন, ধানদিয়া ইউনিয়ন ছাত্র সমাজের সভাপতি শাওন , সেক্রেটারি আহসান হাবিব, সাংবাদিক মোঃ রাজু, সাংবাদিক ইয়াছিন আলি প্রমূখ।