দেবহাটা ব্যুরো : দেবহাটায় বিভিন্ন দাবীতে কেন্দ্রীয় কমিটির নির্দেশনা মোতাবেক ও দেশব্যাপী আন্দোলনের অংশ হিসেবে দেবহাটা উপজেলা কালেক্টরেট সহকারী সমিতির আন্দোলন ৫ম দিনের মতো চলমান কর্মসূচী বৃহষ্পতিবার দিনব্যাপী হয়েছে। পদবিপরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরনের দাবিতে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) এর কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক দেবহাটা উপজেলা রাজস্ব প্রশাসন ও উপজেলা প্রশাসনে কর্মরত সহকারীদের (৩য় শ্রেণি) ১৫ দিন ব্যাপি পূর্ণ দিবস কর্ম বিরতির অংশ হিসেবে ৫ম দিনের কর্মসূচী শেষ হয়েছে বৃহষ্পতিবার। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসের নাজির কাম ক্যাশিয়ার শাহিনুর ইসলাম, সায়রাত সহকারী নুরুল ইসলাম, অফিস সহকারী সরোয়ার হোসেন ও ইউএনও অফিসের অফিস সহকারী আফতাব উদ্দীন উপস্থিত ছিলেন।


