কে এম রেজাউল করিম, দেবহাটা : দেবহাটার পারুলিয়া ইউনিয়নের দক্ষিণ পারুলিয়া মদিনা মসজিদের কমিটি গঠন করা হয়েছে।
শনিবার বাদ এশা স্থানীয় মুসল্লীদের উপস্থিতে এ কমিটি গঠন করা হয়।
এতে সভাপতি পদে শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক পদে আলহাজ্ব ফজলুল হক আমিনী, কোষাধ্যক্ষ পদে আশরাফ আলী, সহ-সভাপতি মো: আলম হোসেন ও মো: মনিরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক জহির মোড়ল সহ ক্যাশিয়ার মোঃ আব্দুল হালিম ও আজিজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মহিদ গাজি ও মিয়ারাজ হোসেন, প্রচার সম্পাদক ইন্তাজ মাহমুদ, উপদেষ্টামন্ডলী কাসেদ আলী গাজী, মোসলেম আলী মোড়ল, আবুল হোসেন, সিরাজুল ইসলাম, নুর ইসলাম মিস্ত্রি, আব্দুস সোবহান, সদস্য মোঃ কোবির হোসেন মিস্ত্রী, জামাল হোসেন, হযরত আলী, গোলাম হোসেন, আশরাফুল ইসলাম, শাহিন আলমকে মনোনিত করে কমিটির তালিকা তৈরী করা হয়। উক্ত কমিটি আগামী দুই বছর মেয়াদি তৈরি করা হয়।
উল্লেখ্য যে, দক্ষিণ পারুলিয়া পূর্ব পাড়ায় কোন মসজিদ ছিল না। মসজিদের বর্তমান ঈমাম ফজলুল হক আমিনী ও স্থানীয়রা বিষয়টি উপলুব্ধ করেন। পরে তিনি মদিনা মসজিদটি নির্মাণের উদ্যোগ গ্রহন করেন। ধীরে ধীরে মসজিদটি বাস্তবে রূপ লাভ করে।


