কে এম রেজাউল করিম, দেবহাটা ব্যুরো :দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে নব-নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমানকে বৃহস্পতিবার বিকেলে (২৪শে ডিসেম্বর) গণসংবর্ধনা প্রদান করা হয়েছে। পারুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলামের সভাপতিত্বে। অনুষ্ঠানের শুরুতেই ইউনিয়ন বাসীর পক্ষ থেকে নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমানকে ফুল দিয়ে বিজয়োত্তর সংবর্ধনা জানানো হয়। প্রধান অতিথির বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ,দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ৩নং সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সদস্য আলফেরদাউস আলফা সহ ইউনিয়ন আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।


