দীর্ঘ ১৫ বছর পর নওগাঁর মান্দা উপজেলা আ.লীগের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে

63

মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ প্রতিনিধিঃ দীর্ঘ ১৫ বছর পর নওগাঁর মান্দা উপজেলা আওয়ামী লীগের সম্মেলন আগামী ১৭ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে। শনিবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। অনুষ্ঠানে টেলিকনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য দেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোল্লা এমদাদুল হকের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন নওগাঁ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাভেদ জাহাঙ্গীর সোহেল ও বিভাষ মজুমদার গোপাল, কোষাধ্যক্ষ আলহাজ্ব আবদুল খালেক, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এসএম ব্রহানী সুলতান মামুদ (গামা), উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল লতিফ শেখ, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ জহুরুল ইসলাম, দপ্তর সম্পাদক অনুপ কুমার মহন্ত প্রমুখ।