নিজস্ব প্রতিনিধি : শেখ মারুফ হাসান মিঠু ৯০ দশকে দীর্ঘদিন সাতক্ষীরা জেলা ছাত্রলীগের নেতৃত্ব দিয়েছেন। একাধিকবার জেলা ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হয়েছিলেন। তৎকালিন সময়ে তুমুল জনপ্রিয় এই ছাত্রনেতা কে বলা হতো সাতক্ষীরা জেলা ছাত্রলীগের মহানায়ক৷
বঙ্গবন্ধুর আদর্শকে সমুন্নত রাখতে ও শেখ হাসিনার হাত শক্তিশালী করতে গিয়ে বার বার হামলা, মামলা ও জেল জুলুমের শিকার হয়েছেন। ছাত্ররাজনীতি পরবর্তী সময়ে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি, বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগের প্রভাবশালী যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম তাকে সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক এর দায়িত্ব দেন। পরবর্তী সময়ে সাতক্ষীরার ইতিহাসে অন্যতম সফল সম্মেলনের আয়োজন করে বিপুল জনপ্রিয়তার কারনে শেখ মারুফ হাসান মিঠু বিনা প্রতিদ্বন্দীতায় সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক লীগেরসভাপতি নির্বাচিত হন। সেই থেকে আজ অবধি অত্যন্ত সফলতা ও সুনামের সহিত তিনি তার উপর অর্পিত দায়িত্বে পালন করে আসছেন। এর পাশাপাশি তিনি সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভাপতির দায়িত্বও পালন করছেন।
ইতিমধ্যে ২০১৭ সালে মস্তিষ্কে রক্তক্ষরণ (ব্রেইন স্ট্রোকে) আক্রান্ত হয়ে মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহায়তা ও নির্দেশক্রমে দীর্ঘদিন বাংলাদেশ ন্যাশনাল নিউরোসায়েন্স হাসপাতাল ও ভারতের কলকাতায় উচ্চ চিকিৎসাধীন ছিলেন। বর্তমানে শারীরিকভাবে কিছুটা সুস্থ হবার পর তিনি আবারও রাজনীতিতে সক্রিয় হয়েছেন এবং করোনা কালীন সময়েও তিনি বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক কর্মকান্ডে অংশগ্রহণ করছেন।
এ বিষয়ে তিনি সকলে দোয়া ও সহযোগিতা প্রত্যাশা করেছেন।


