তালায় ২৫০ ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শিশু খাদ্য বিতরণ

48

এসএম বাচ্চু, তালা প্রতিনিধি : মহামারী করোনা ভাইরাস ও সম্প্রতি ঘূর্ণিঝড় ইয়াসের কারণে তালার ক্ষতিগ্রস্ত ২৫০ পরিবারের মাঝে শিশু খাদ্য বিতরণ করেছে উপজেলা প্রশাসন।

সোমবার (২৮ জুন) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ তারিফ-উল-হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার।

উক্ত সহায়তা প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম তারেক সুলতান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ওবায়দুল ইসলাম ,উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ সাদী প্রমুখ।

এ সময় ১০০ পরিবারকে গো-খাদ্য এবং ৩৩৩ কলারদের ১৯ জনের মধ্যে নগদ ৫শ’ টাকা করে সহায়তা প্রদান করা হয়।