এসএম বাচ্চু, তালা প্রতিনিধি: সাতক্ষীরা জেলার তালা উপজেলার খুলনা-সাতক্ষীরা হাইওয়ে সড়কের পরিবহনের সাথে বিপরীত দিক থেকে আসা মটর সাইকেলের মুখোমুুখি সংঘর্ষে মাহবুর রহমান নামের এক যুবক ঘটনাস্থলে নিহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী জানান, তালা উপজেলার মুড়াকলিয়া গ্রামের কহিনুর ইসলামের পুত্র মাহবুর রহমান শুক্রবার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে এ্যাপাসি গাড়ি চালিয়ে চুকনগর হতে নওয়াপাড়া আসিবার পথে তেতুলিয়া ইউনিয়ন পরিষদের পাশে বিপরীত দিক থেকে আসা আরএম ট্রাভেলস ঢাকা মেট্রো-ব ১১-১১৪৬ সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে মাহবুর মৃত্যু বরণ করেন।
হাইওয়ে থানার এস আই রেজাউল ইসলাম রেজা জানান, সংবাদ পাওয়ামাত্র ঘটনাস্থলে আমরা হাজির হয়। পরিবহনটি জব্দ করেছি।পরিবহনের ড্রাইভার ও সুপারভাইজার পলাতক রয়েছেন। লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হবে।



