তালা প্রতিনিধি : শ্রদ্ধা ও ভালবাসায় সবার প্রিয় সাংবাদিক নজরুল ইসলামের দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১২নভেম্বর) সকাল ১১টায় জানাযা নামায শেষে জাতপুর গ্রামস্থ পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
এর আগে বুধবার (১১নভেম্বর) বিকাল সাড়ে তিনটার দিকে ঢাকা জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন তিনি (ইন্নালিল্লাহি….রাজিউন) । মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৮বছর । মৃত্যুকালে তিনি স্ত্রী ও ১পুত্র সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
তালা প্রেসক্লাবের সহ-সভাপতি নজরুল ইসলাম দীর্ঘদিন ধরে দৈনিক ভোরের কাগজ, দৈনিক কালের চিত্র, জয়যাত্রা টেলিভিশনের সাতক্ষীরার তালা উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। তিনি সদর ইউনিয়নের জাতপুর গ্রামের আনছার আলী ফকিরের ছেলে।
তার জানাযায় উপস্থিত ছিলেন, তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হোসেন, তালা থানা অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও তালা প্রেসক্লাবের সাধারন সম্পাদক সরদার মশিয়ার রহমান, উপজেলা বিএনপির সাধারন সম্পাধক উপাধ্যক্ষ শফিকুল ইসলাম, উত্তরন পরিচালক শহিদুল ইসলাম, শহীদ মুক্তিযোদ্ধা কলেজের অধ্যক্ষ এনামুল ইসলাম, মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুর রহমান, উপাধ্যক্ষ শফিকুল ইসলাম, তালা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরদার জাকির হোসেনসহ বিভিন্ন এনজিও, সামাজিক-রাজনৈতিক সংগঠন, সাংবাদিক সংগঠননের নেতৃবৃন্দসহ সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তার মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।


