এস এম বাচ্চু, তালা প্রতিনিধি: নবাগত উপজেলা নির্বাহী অফিসার হিসেবে মো: তারিফ-উল-হাসান যোগদান করেছেন তালা উপজেলায়। বুধবার সকালে বিদায়ী নির্বাহী অফিসার মোঃ ইকবাল হোসেনের কাছ থেকে তিনি দায়িত্ব বুঝে নেন।
নবাগত উপজেলা নির্বাহী অফিসার তারিফ-উল-হাসানের জন্মস্থান চুয়াডাঙ্গায় জেলায়। ব্যক্তিগত জীবনে তিনি ২ কন্যা সন্তানের জনক।
৩৩তম বিসিএস ক্যাডার হিসেবে এর আগে খুলনা জেলার দাকোপ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) পদে কর্মরত ছিলেন। এছাড়া তিনি খুলনা ডিসি অফিসে সিনিয়র সহকারী কমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
নবাগত উপজেলা নির্বাহী অফিসার তারিফ-উল-হাসান জানান, তিনি তালাবাসির জন্য কাজ করতে চান। তালা উপজেলার উন্নয়নের ধারা অব্যাহত রাখা এবং সেটাকে আরও বেগবান করার চেষ্টা করবো।
এদিকে, নবাগত উপজেলা সহকারী কমিশনার(ভূমি) হিসেবে যোগদান করেছেন তারেক সুলতান। এর আগে তিনি দেবহাটা উপজেলার সহকারী কমিশনার(ভূমি) হিসেবে কর্মরত ছিলেন। নবাগত এই দুই প্রশাসনিক কর্মকর্তার অভিষেক উপলক্ষ্যে তালা উপজেলা প্রশাসনের আয়োজনে এক অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সকাল ১০টায়।
উপজেলা পরিষদ হলরুমে অভিষেক অনুষ্টানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাপড়ী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রাজিব সরদারসহ সরকারী কর্মকর্তা, সকল ইউপি চেয়ারম্যান ও শুশীল সমাজের নেতৃবৃন্দ।


