তালায় নতুন এসিল্যান্ড খোরশেদ আলমের যোগদান

163

নিজস্ব প্রতিনিধি ।। তালা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে সদ্য যোগদান করেছেন মো. খোরশেদ আলম চৌধুরী।

বুধবার সকাল ১০টায় তিনি তালা উপজেলা ভূমি অফিসের দায়িত্ব বুঝে নিয়ে প্রথম কর্মদিবস পালন করেন।

এর আগে তিনি যশোর জেলার মণিরামপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) হিসেবে ৪ মাস যাবত দায়িত্ব পালন করেছেন। বেশ কিছুদিন তালায় এসিল্যান্ড না থাকায় জনসাধারণের ভোগান্তি অনেকাংশে বেড়ে গেছে। এদিকে তার যোগদানের মধ্যদিয়ে তালাবাসীর কষ্ট অনেকটা লাঘব হবে বলে অনেকে আশাবাদ ব্যক্ত করেছেন।