এসএম বাচ্চু, তালা প্রতিনিধি : তালায় নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করেছেন নারানপুর গ্রামের তামান্না খাতুন (১৭)। সে তালা উপজেলার নারানপুর গ্রামের রবিউল ইসলামের কন্যা ও দশম শ্রেনীতে পড়–য়া ছাত্রী।
নিহতের পিতা রবিউল ইসলাম বলেন, আমার মেয়ে কি কারণে আতœহত্যা করলো তার সুনিদিষ্ট কোন কারন বলতে পারছি না। পারিবারিক কোন ঝামেলা ছিল না। হঠাৎ সোমবার সকালে নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করে।
এ বিষয়ে তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল জানান, স্কুল পড়–য়া একজন শিক্ষার্থী আত্মহত্যা করেছেন বলে জানতে পেড়েছি। তদন্ত চলমান রয়েছে বিস্তারিত পরে বলতে পারবো।


