ডা. প্রিতি ঘোষ জয়া করোনায় আক্রান্ত

22

এসএম বাচ্চু, তালা প্রতিনিধি : উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. প্রিতি ঘোষ জয়া করোনায় আক্রান্ত হয়েছেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব সরদার বিষয়টি নিশ্চিত করেছেন।

স্বাস্থ্য কমপ্লেক্সে সুত্রে জানা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. প্রিতি ঘোষ জয়া কয়েকদিন ধরে সর্দি জ্বরে ভুগছিলেন। ৩ এপ্রিল তার নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়ে। আজ তার রিপোর্ট পজেটিভ এসেছে। বর্তমানে ডা. প্রিতি ঘোষ জয়া হোম আইসোলেশনে আছেন।

ডা.জয়া মুঠোফোনে জানান,এখন শারিরীক ভাবে সুস্থ আছেন।তবে ঘ্রাণ শক্তি হারিয়ে ফেলেছি। বর্তমানে হোম আইসোলেশনে আছি।