টাকার অভাবে হচ্ছে না অন্ধ আমির হোসেনের অপারেশন

73

সেলিম রেজা, মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি : আমি আমার চোখের আলো ফিরে পেতে চাই,,অপারেশন করার মত অর্থ আমার কাছে নেই, যদি আমি আমার চোখের আলো ফিরে পাই তাহলে আমি আর মানুষের কাছে ভিক্ষাবৃত্তি করবোনা মানুষের সাহায্য চাইবো না মাত্র ৪০ থেকে ৫০ হাজার টাকা হলেই ডাক্তার বলেছে আমার চোখের অপারেশন করলে চোখ ভাল হয়ে যাবে গত এক বছর তিন মাস থেকে আমি চোখে কিছুই দেখতে পাই না জনপ্রতিনিধিদের কাছে গিয়েছি কিন্তু কোন সাড়া পায়নি চিকিৎসার টাকা যোগাড় করতে আমার মানুষের দ্বারে দ্বারে ঘুরতে হয় তাই আমি আজ খুবই অসহায় ও মানবেতর জীবন যাপন করছি বর্তমানে আমি হৃদয়বান ও বিত্তবানদের কাছে সাহায্য সহযোগী কামনা করছি।

এভাবেই কাঁদতে কাঁদতে এই প্রতিবেদককে দুঃখের কথা জানান অসহায় ৬৫ বছরের বৃদ্ধা ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর ইউপির নলপাতুয়া গ্রামের মৃতঃ আব্দুর রহমানের ছেলে আমির হোসেন।

টাকার অভাবে অন্ধ আমির হোসেন চিকিৎসা করতে পারছেনা উপজেলার যাদবপুর ইউনিয়নের নলপাতুয়া গ্রামের বৃদ্ধা এই আমির হোসেনের চার ছেলে ও এক মেয়ে নিয়ে ভালোই চলছিল খেয়ে না খেয়ে তাদের সংসার। বর্তমান সময়ে টাকার অভাবে অন্ধ আমির হোসেন চক্ষু চিকিৎসা করতে পারছেনা। চিকিৎসা করাতে করাতে এখন সে প্রায় সর্বস্বান্ত হয়ে গেছে মাত্র ২’শতাংশ জমি রয়েছে তার সম্বল।

তাই সমাজের বিত্তবানরা যদি তার চিকিৎসার জন্য এগিয়ে আসেন ও আর্থিক সহযোগিতা করে তার পাশে দাঁড়ান হয়তোবা আপনার সাহায্য সহযোগিতায় মৃত্যুর আগে পৃথিবীটাকে শেষবারের মতো দেখে বিদায় নিতে পারবে এই ৬৫ বছরের বৃদ্ধা আমির হোসেন।