জুলফিকার আলী,কলারোয়া প্রতিনিধি : সদর উপজেলার ঝাউডাঙ্গার আটটি ওয়ার্ডের পল্লী সমাজের নেতাদের নিয়ে ইউনিয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩নভেম্বর) বিকালে উক্ত সভায় পল্লী সমাজের সভানেত্রী আঞ্জুয়ারার সভাপতিত্বে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন-ডক্টর তপন কুমার বিশ্বাস, পল্লী সমাজের সদস্য আঞ্জুয়ারা খাতুন, আরতী, হরিদাসী, রিজিয়া, রুবিনা, শরিফা, নুরনাহার, সালমা, হালিমা, ফিরোজা, সাবিহা, আফিয়া, নিলুফা, রূপালী, খাদিজা, রাশিদা এবং ব্র্যাক কর্মী রেহেনা খাতুন।


