হাবিবুল্ললা বাহার ।। কলারোয়ায় লাগামহীন ভাবে করোনা ভাইরাসের প্রার্দুরভাব বেড়ে যাওয়ায় সরকারি নির্দেশে সারা দেশের মত কলারোয়াতে ও ১সপ্তাহের কঠোর লকডাউন পালিত হচ্ছে।পুলিশ,সেরাবাহিনী, বিজিবি, জনপ্রতিনিধিরা সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন জীবনের ঝুঁকি নিয়ে এক যোগে কাজ করছে। জন সচেতোনতা বৃদ্ধি,বিনা প্রয়োজনে বাড়ির বাইরে না যাওয়া,বাজার মনিটরিং সহ নানা কাজ করছে প্রশাসন সহ জন প্রতিনিধিরা।
তারই ধারাবাহিকতায় প্রশাসন কতৃক জয়নগর বাজার সংলগ্ন কপোতাক্ষ নদীর খেঁয়া পারাপার বন্ধ করে দিয়েছে।জানা গেছে কপোতাক্ষ নদীর এক দিকে কলারোয়ার জয়নগর ও অপর দিকে কেশবপুরের মেহেরপুর।দুই পারের মানুষের বিভক্ত করে রেখেছে নদীটি।প্রয়োজন অপ্রয়োজনে এক পারের মানুষ অন্য পারে আসা যাওয়া দীর্ঘদিনের, সম্পর্কের বন্ধনে আসাযাওয়া চলতে থাকে।বর্তমানে করোনা ভাইরাস (কোভিট-১৯)সংক্রমন ব্যাপক হারে বৃদ্ধি যেনো দুই পারে মানুষের সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে।
আরও জানা গেছে গত কাল প্রশাসনের কর্মকর্তারা খেঁয়ার মাঝি খোকন পাটনিকে বলেছে আজ থেকে নদীতে খেঁয়া পারাপার বন্ধ থাকবে, পরবর্তি নির্দেশ না দেওয়া পর্যন্ত নির্দেশনা বলবৎ থাকবে।
আজ (৩রা জুলাই শনিবার) সরেজমিনে জয়নগর খেঁয়া ঘাটে গিয়ে দেখা গেছে নৌকা নদী থেকে তুলে উপরে উঠিয়ে রেখেছেন নৌকার মাঝি খোকন পাটনি।
নৌকার মাঝি খোকন পাটনির কাছ থেকে জানাগেছে, নৌকা তার একমাত্র উপার্জনের উৎস, সেটি বন্ধ মানে সংসারের বেহাল দশা।সরকারি বিধিনিষেধে তিনি নৌকা চালানো বন্ধ করে দিয়েছেন কিন্তু সংসার চলবে কিভাবে এমনি প্রশ্ন রেখেছেন সাংবাদিকদের কাছে।লকডাউনে আয় রোজগার বন্ধ তার ছেলেদের, তার রোজগারও বন্ধ হয়েছে এই দুশ্চিন্তায় মগ্ন থাকেন সারাদিন তিনি।


