চট্রগ্রামের বাঁশখালী বিদ্যুৎ কেন্দ্রের শ্রমিক হত্যাকান্ডের বিচারের দাবিতে উত্তাল সাতক্ষীরার উপকূল

43

সাতক্ষীরা প্রতিনিধি : চট্রগ্রামের বাঁশখালিতে এসএস কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের শ্রমিকদের ন্যায্য দাবির সমাবেশে পুলিশ ও এসএস পাওয়ার লিমিটেডের অস্ত্রধারীদের গুলিতে শ্রমিক নিহত ও আহতের ঘটনার প্রতিবাদে এবং শ্রমিকদের ন্যায় বিচার ও ক্ষতি পূরণের দাবিতে সাতক্ষীরার শ্যামনগরে মানববন্ধন করা হয়েছে।

বুধবার বেলা ১১টায় উপকূলীয় শ্যামনগর উপজেলার পাতাখালি বাজার এলাকায় পরিবেশবাদী সংগঠন ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস ও বাংলাদেশ ওয়ার্কিং গ্রুপ অন এক্সটারনাল ডেট এই মনববন্ধন কর্মসূচীর আয়োজন করে।

ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিসের সদস্য মুহতারাম বিল্লাহ’র সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন সংগঠনটির সাতক্ষীরা জেলা সমন্বয়ক ও সাতক্ষীরা স্টুডেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক শাহিন বিল্লাহ, শাহরিয়া সুলতানা, তৈয়েবুর রহমান প্রমুখ।

এসময় বক্তারা বলেন, বাঁশখালিতে শ্রমিক হত্যার বিচার, শ্রমিকদের নামে দায়ের করা মামলা প্রত্যাহার, করোনাকালে জনগণের চিকিৎসাসেবা, খাদ্য নিরাপত্তা ও কর্মসংস্থানের নিশ্চয়তা দিবে হবে। এছাড়া জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী কয়লা ভিত্তিক সকল কেন্দ্র বন্ধ ঘোষণার জন্য আহ্বান জানান তারা।