অনলাইন ডেস্ক ।। বুধবার দুপুর ১টার সময় সন্ত্রাসী কাশেম বাহিনীর প্রধান কাশেমের নেতৃত্বে ১৫-২০ জন সন্ত্রাসী সহ ধারালো দা,বল্লম ও দেশীয় অস্ত্রে স্বস্ত্রে সজ্জিত হয়ে গাবুরা ইউনিয়নের খোলপেটুয়া গ্রামে লোকমান গাজী সহ কয়েকজনের বাড়িতে অতর্কিত হালমা চালিয়ে নারী শিশু ও পুরুষকে মারাত্মকভাবে আঘাত করে বেধড়ক মারপিট রক্তাক্ত জখম করে এবং নারীদের শ্লীলতাহানি ঘটায়।
কাশেম বাহিনীর এরকম প্রকাশ্যে হামলায় এলাকায় জনমনে আতংক বিরাজ করছে।
আহতরা হলেন বায়জিদ (৩৫), জুনায়েদ (৩০), বুলবুলি (৩৬), শিশু আয়শা (৩), রিজিয়া (৪০), শরিফুল (২২), মাকসুদুল (২২), সাদ্দাম (২৪) সহ আরও অনেকে।
![]()
এ বিষয়ে দৃষ্টান্তমূলক বিচার দাবি করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদয় দৃষ্টি আকর্ষন করেছে এলাকাবাসী। জখম প্রাপ্তদের সু চিকিৎসার জন্য ইতিমধ্যেই হাসপাতালে নেওয়া হয়েছে।
এলাকাবাসী বলেন তারা বার বার এই সন্ত্রাসী বাহিনীর জোর কোথায় আমরা এর সঠিক বিচার দাবি করছি।


