আজিজুর রহমান, কেশবপুর প্রতিনিধি:
৩০ ডিসেম্বর গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে কেশবপুর উপজেলা যুবলীগের আয়োজনে সমাবেশ ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে মিছিলটি উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের পাশে বঙ্গবন্ধু মুরাল চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রশিক্ষণ শেষে দলীয় কার্যালয়ের পাশে বঙ্গবন্ধু মুরাল চত্তরে এসে শেষ হয়।
সমাবেশ ও আনন্দ মিছিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা যুববলীগের আহŸায়ক ও পৌরসভার প্যালেন মেয়র বিশ্বাস শহিদুজ্জামান শহিদ,শুভেচ্ছা বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামী লীগের সাগঠনিক সম্পাদক গৌতম রায়,উপজেলা যুববলীগের যুগ্ম আহŸায়ক আবু সাঈদ লাভলু প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা ও ইউনিয়ন যুববলীগের নেতৃবৃন্দ।
৩০ ডিসেম্বর গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে কেশবপুর উপজেলা ও পৌর আওয়ামী লীগের সমাবেশ ও আনন্দ মিছিল অনুষ্ঠিত
কেশবপুরে শিশুকে ধর্ষনের পর হত্যার ঘটনায় থানায় মামলা দায়ের
কেশবপুরে এক শিশুকে ধর্ষনের পর হত্যা করা হয়েছে বলে ময়না তদন্ত রিপোর্ট পাওয়া গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ঐ শিশুর পিতা জাহিদুল ইসলাম বাদি হয়ে ২৯ ডিসেম্বর কেশবপুর থানায় একটি মামলা দায়ের করেছে।
থানা সূত্রে জানা গেছে উপজেলার আলতাপোল গ্রামের জাহিদুল ইসলামের মেয়ে রতœা খাতুন(৯) গত ২১ ডিসেম্বর সোমবার সন্ধ্যায় সাড়ে ৭ টার দিকে বসত ঘরের আড়ার সাথে গলায় ওরনা দ্বারা ঝুলন্ত লাশ উদ্ধার করেছিলো থানা পুলিশ। লাশ উদ্ধার করার পর ময়না তদন্তের জন্য যশোর মর্গে পাঠিয়ে ছিলো।এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছিলো। গত ২৯ ডিসেম্বর তা চিকিৎসকের ময়না তদন্ত রিপোর্ট ধর্ষন ও হত্যা করেছে প্রকাশ করেন। এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ জসীম উদ্দীন বলেন,শিশুর পিতা জাহিদুল ইসলাম বাদি হয়ে অঞ্জাতনামা ব্যক্তির বিরুদ্ধে কেশবপুর থানায় একটি মামলা দায়ের করেছে।
কেশবপুরে শিখন চিহ্নিতকরণ কর্মশালা অনুষ্ঠিত
বুধবার সকালে স্বেচ্ছাসেবী সংগঠণ নবলোক এর আয়োজনে জনপ্রতিনিধিদের নিয়ে পারষ্পারিক শিখন কার্যক্রম (এইচ এল পি) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে ও নবলোক এর সহকারি পরিচালক মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদেও চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পলাশ মল্লিক, কেশবপুর প্রেসকআলাবের সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্ত্তী। পশিক্ষণ পর্বে মুক্ত আলোচনানুষ্ঠানে বক্তব্য রাখেন পাঁজিয়া ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুল, মঙ্গলকোট ইউনিয়নের চেয়ারম্যান মুন্সী মনোয়ার হোসেন, কেশবপুর সদও ইউনিয়নের চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দিন আলা, সাগরদাঁড়ি ইউনিয়নের চেয়ারম্যান কাজী মোস্তাফিজুল ইসলাম মুক্ত, গৌরীঘোনা ইউনিয়নের চেয়ারম্যান এস এম হাবিব,উপজেলা পরিষদের সদস্যা রেহেনা ফিরোজ ও ইউপি সদস্যা নাজমা বেগম প্রমুখ।
আজিজুর রহমান, কেশবপুর (যশোর) প্রতিনিধি:
৩০ ডিসেম্বর গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে কেশবপুর উপজেলা ও পৌর আওয়ামী লীগের আয়োজনে সমাবেশ ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে মিছিলটি উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের পাশে বঙ্গবন্ধু মুরাল চত্তর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রশিক্ষণ শেষে দলীয় কার্যালয়ের পাশে বঙ্গবন্ধু মুরাল চত্তরে এসে শেষ হয়।
পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র রফিকুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মফিজুর রহমানের পরিচালনায় সমাবেশ ও আনন্দ মিছিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এইচ এম আমির হোসেন, সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা,সাগঠনিক সম্পাদক গৌতম রায় প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা,পৌর ইউনিয়ন, ওয়ার্ড আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগ,মহিলা আওয়ামী লীগ,কৃষকলীগ,স্বেচ্ছাসেবক লীগ,যুব মহিলা আওয়ামী লীগ,শ্রমিকলীগসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
কেশবপুর প্রেসক্লাবের যুগ্ম স¤পাদক উৎপল দের বাবার ১৬ তম মৃত্যু বার্ষিকী আজ
আজিজুর রহমান, কেশবপুর (যশোর) প্রতিনিধি:
কেশবপুর প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ও দৈনিক প্রতিদিনের কথা ও দৈনিক জনবাণী পত্রিকার
কেশবপুর প্রতিনিধি উৎপল দে’র পিতা বিশিষ্ট ব্যবসায়ী ও সমাসেবক স্বর্গীয় দেব প্রসাদ দে দেবুর
৩১ ডিসেম্বর ১৬ তম মৃত্যুবার্ষিকী আজ। দিবসটি পালনের লক্ষ্যে কেশবপুর শহরস্থ নিজ বাসভবনে ধর্মীয় আচার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তা*ও আত্মার শান্তি কামনায় এছাড়া স্বস্তি পরিষদের উদ্যোগে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে।


